ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা। তারা হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক আইনজীবী অংশ নেন।

মানববন্ধনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দিপু বলেন, হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় প্রশাসনকে নিতে হবে।

বক্তারা বলেন, একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা শুধু একটি পরিবারের নয়, সমগ্র আইনজীবী সমাজ ও বিচারব্যবস্থার ওপর আঘাত। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আইনজীবী সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় :