ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা

বাসুদেব বিশ্বাস,বান্দরবান
  • আপডেট সময় : ৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩জুন) সকালে বান্দরবান সার্কিট হাউসের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও অনন্যা কল্যাণ সংগঠনের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। এসময় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম ও অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাই প্র নেলীসহ প্রবীণ ও নবীন ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্বে ও বান্দরবানের নারী ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করে জেলার সুনাম বৃদ্ধি করছে। নৌকা বাইচ, টেবিল টেনিস, কারাতে, ব্যাডমিন্টন, ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন খেলায় জেলার নারী খেলোয়াড়রা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।
এসময় ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করলেও নারী ক্রীড়াবিদরা এখনো বিভিন্ন বৈষম্য ও সুযোগ-সুবিধার সংকটে রয়েছে মন্তব্য করে নারীর ক্রীড়ার উন্নয়নে নিরাপদ পরিবেশ, প্রশিক্ষণ সুবিধা, আবাসন, ক্রীড়া বীমা এবং নারী-বান্ধব স্টেডিয়াম নির্মাণের দাবি জানান। এছাড়া নারী খেলোয়াড়দের জন্য বিশেষ আর্থিক সহায়তা ও নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন এবং ক্রীড়াবিদদের নিয়মিত অনুশীলন করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরো সাফল্য বয়ে আনার আহবান জানান।
অনুষ্ঠানে জেলা এবং বিভাগীয় পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখায় হ্লা হ্লা চিং নামে এক প্রবীন নারী ক্রীড়াবিদকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা

আপডেট সময় :