ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

বেনাপোলে বিএনপির দোয়া মাহফিল

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনের উদ্যোগে কোরআনখানি, এতিমশিশুদের জন্য খাবার ও ছাগল, বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে পালন করা হয়েছে। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে সাদকা হিসেবে একটি করে ছাগল দান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেনাপোলে জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসমিন এতিমখানায় এতিম শিশুদের জন্য দুটি ছাগল ও খাবার বিতরণ করা হয়। এরপর কোরআন খতম শেষে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বিশেষ দোয়া করা হয় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা-দীর্ঘায়ু কামনা দেশের শান্তি ও মানুষের কল্যাণের জন্য।
মাহফিলে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ–দপ্তর সম্পাদক সাইদুজ্জামানসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেনাপোলে বিএনপির দোয়া মাহফিল

আপডেট সময় :