ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

ব্যর্থতার পর মাহমুদউল্লাহকে মুরব্বি বলে ট্রল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৮৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হচ্ছে। মাওলানা মোস্তাক ফয়েজির ‘মুরুব্বি মুরুব্বি উঁহু’ সংলাপটি ভাইরাল হওয়ার পর মাহমুদউল্লাহর ব্যাটিং পারফরম্যান্সকে লক্ষ্য করে এমন সমালোচনা ছড়িয়ে পড়েছে।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর থেকে এই ট্রলের শুরু। ম্যাচে মাহমুদউল্লাহর কাছ থেকে দলের প্রয়োজন ছিল ধৈর্য ধরে উইকেটে থিতু হয়ে দলকে সংকটমুক্ত করা। কিন্তু মাঠে নেমেই তিনি বড় শট খেলার চেষ্টা করেন, যা ব্যর্থ হয়। মাত্র ২ বল খেলে ১ রান করে তিনি আউট হন, যা দলের চাপে আরও ইন্ধন যোগায়।

মাহমুদউল্লাহর ব্যাট হাতে অনেক সাফল্যের গল্প থাকলেও ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তার এমন ব্যর্থতা সমালোচকদের কটাক্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিরিজ শুরুর আগে মাহমুদউল্লাহর অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা হয়েছিল, বিশেষ করে শামীম পাটোয়ারীর মতো তরুণ খেলোয়াড়কে বাদ দিয়ে তাকে দলে নেওয়ায়।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তখন বলেছিলেন, মাহমুদউল্লাহ বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছেন। তরুণদের সুযোগ পাওয়া উচিত, কিন্তু তার অবদানের তুলনা করা ঠিক নয়।

এদিকে গুঞ্জন চলছে, মাহমুদউল্লাহ ভারতের বিপক্ষে চলতি সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে পারেন। ম্যাচের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত এমন ইঙ্গিত দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যর্থতার পর মাহমুদউল্লাহকে মুরব্বি বলে ট্রল

আপডেট সময় :