মাদ্রাসার জমি উদ্ধারের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার জমি উদ্ধারের দাবি এবং জমি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে সানন্দবাড়ী বাজারে মাদ্রাসার গভর্নিং বডির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সহসভাপতি আরজান আলী, ইউপি সদস্য বাবুল আক্তার ও ইউপি সদস্য রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নামে ৯৪ শতাংশ জমি রয়েছে। এর একটি অংশ বর্তমানে মাদ্রাসার দখলে থাকলেও বাকি কিছু জমি প্রভাবশালীদের অবৈধ দখলে রয়েছে। তাঁদের অভিযোগ, দখলদাররা জমি দখলে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদ্রাসাকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে আসছেন।
বক্তারা অবৈধ দখলমুক্ত করে মাদ্রাসার জমি দ্রুত উদ্ধার এবং এ বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।















