ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

রামুতে ছোট আগলা পাড়ায় নির্মিত প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম পার্বত্য এলাকার মানবিক উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, তারই অংশ হিসেবে বান্দরবান জেলার আলীকদম থানাধীন কুরুকপাতা ইউনিয়নের ছোট আগলা পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ সম্পন্ন করে উদ্বোধন করা হয়েছে। গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ নবনির্মিত ছোট আগলা পাড়া প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব্যাটালিয়নের নিজস্ব অর্থায়নে নির্মিত এ বিদ্যালয়টি ছোট আগলা বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার আলো পৌঁছে দিতে বিজিবির এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ও আনন্দের সৃষ্টি করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ ছোট আগলা বিওপি’র বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়টির সুষ্ঠু পরিচালনার জন্য অধিনায়ক স্থানীয় কারবারীর হাতে নগদ অর্থ হস্তান্তর করেন। পাশাপাশি ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টারসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের কার্যক্রমও চলমান রয়েছে।
উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “অপারেশন উত্তরণ”–এর আওতায় বিজিবি বহু বছর ধরে সীমান্ত রক্ষার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের জনগণের উন্নয়নে কাজ করছে। বিনামূল্যে চিকিৎসা সেবা, আর্থিক সহায়তা, খাদ্য ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় করেছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় স্থানীয় জনগণ বিদ্যালয় স্থাপনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হওয়ায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। অধিনায়ক তাদের প্রতিটি বিষয়ে গুরুত্ব দেওয়ার আশ্বাস প্রদান করেন।
বিজিবির এ উদ্যোগ স্থানীয় জনগণের উন্নয়ন, আস্থা ও পারস্পরিক সম্প্রীতির সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামুতে ছোট আগলা পাড়ায় নির্মিত প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

আপডেট সময় :