ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

লাইসেন্সহীন ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, কাঁঠালিয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে কৃষক পর্যায়ে মানসম্মত বীজ নিশ্চিত করতে জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শাহ মুহাম্মদ শহীদুল্লাহ এবং রেহেনা পারভীন।

অভিযান চলাকালে লাইসেন্স ছাড়াই বীজ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের খবর পেয়ে উপজেলার অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে চলে যান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লাইসেন্সহীন ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, কাঁঠালিয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় :