লোহাগাড়া প্রেসক্লাবের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
লোহাগাড়া প্রেসক্লাবের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সাধারণ সভা ডেকে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার রাতে উপজেলার বটতলী এলাকার লোহাগাড়া মা-মনি হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক পূর্বদেশের উপজেলা সংবাদদাতা এম. সাইফুল্লাহ চৌধুরী।
সভায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে দৈনিক পূর্বকোণের উপজেলা সংবাদদাতা এম. এম. আহমদ মনিরকে আহ্বায়ক এবং দৈনিক দেশ রূপান্তরের উপজেলা সংবাদদাতা অধ্যাপক পুষ্পেন চৌধুরীকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক সুপ্রভাতের উপজেলা সংবাদদাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দৈনিক ভোরের ডাকের উপজেলা সংবাদদাতা অধ্যাপক আব্দুল খালেক এবং চট্টগ্রাম প্রতিদিনের উপজেলা প্রতিনিধি সাত্তার সিকদার।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সাধারণ সভা আহ্বান করে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের নিয়মিত কমিটি গঠন করবে।














