ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শরীয়তপুরে শিক্ষার্থীকে কুপিয়ে মারধর, মামলা Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ

শেরপুরের নতুন ইউএনও হিসেবে এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ নিয়োগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানা যায়।
তিনি বর্তমান ইউএনও মো. মনজুরুল আলমের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী রোববার এর মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এর আগে এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বগুড়া জেলার গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) মেরিন সেফটি বিভাগে স্পেশাল অফিসার হিসেবে বদলি হয়েছিলেন।
৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করা এই কর্মকর্তা ২০২৪ সালের ২০ অক্টোবর গাবতলী ইউএনও অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন দায়িত্বে তিনি শেরপুর উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরের নতুন ইউএনও হিসেবে এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ নিয়োগ

আপডেট সময় :