ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

শেরপুরে গোয়ালঘর ভেঙে তিনটি গরু চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় একটি গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

শনিবার বার (২৫ জুলাই) দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে ৪টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইদুল ইসলাম (৪৬) শাহজাহান আলী শেখের ছেলে। চুরি হওয়া গরুর মধ্যে একটি গাভী, একটি বাছুর ও একটি বলদ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার ভোরে সাইদুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম গোয়ালঘরে গিয়ে দেখেন, তালা ও শিকল খোলা এবং গরুগুলো নেই। পরে আশপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান পাননি।

সাইদুল ইসলামের ছেলে লিখন জানান, রাত ২টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। তখন গরুগুলো গোয়ালঘরেই ছিল। পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর দুর্বৃত্তরা গরুগুলো চুরি করে নিয়ে যায়।

পরিবারের দাবি, দিনমজুরির কাজ করে সাইদুল ইসলাম সংসার চালান। চুরি হওয়া গরুগুলোই ছিল পরিবারের প্রধান অর্থনৈতিক অবলম্বন। এ ঘটনায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া গরু উদ্ধারে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে গোয়ালঘর ভেঙে তিনটি গরু চুরি

আপডেট সময় :