ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ডামুড্যায় মানববন্ধন

মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা (শরীয়তপুর)
  • আপডেট সময় : ২০৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যায় মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে ডামুড্যা প্রেসক্লাব ও ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদের সভাপতিত্ব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নান্নু মৃধার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নড়িয়া প্রেসক্লাবের সভাপতি বৈশাখী টিভি জেলা প্রতিনিধি ইমন পেদা,ডামুড্যা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কালাম সরদার, সিনিয়র সাংবাদিক মোঃ মতিউর রহমান, উপজেলা এনসিপির যুগ্ম সংগঠক ফয়সাল হোসেন, ছাত্রনেতা মাহাবুব আলম জয় উপজেলার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ডামুড্যায় মানববন্ধন

আপডেট সময় :