ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

হাসিনা সরকারের পতন থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসিনা সরকারের পতন থেকে শিক্ষা নিয়ে জনগণকে ভালোবেসে রাজনীতি করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। শুক্রবার রাতে শহরের ট্যাংকের পাড় পৌর কমিটিনিটি সেন্টারে এক শোক সভায় এ আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম হামিদুল হক টুক্কুর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি আরো বলেন, গত ৫ আগস্ট দেশের মানুষ আওয়ামীলীগ সরকারের জুলুম নির্যাতন থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়েছে। তাই আওয়ামীলীগ সরকারের এই পতন থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের প্রতি জুলুম, নির্যাতন চাঁদাবাজি না করে জনগণকে ভালোবেসে রাজনীতি করতে হবে।

তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক ক্রান্তিলগ্নেও হামিদুল হক টুক্কু অত্যন্ত দৃঢ়তার সাথে দলের নেতাকর্মীদের সংগঠিত রেখে রাজনীতি করে গেছেন। তার রাজনৈতিক আদর্শ সকলের কাছে অনুকরণীয়। সভায় মরহুমের ছেলে মোহাম্মদ তোফায়েল হক নোটন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক

জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমূখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসিনা সরকারের পতন থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করুন

আপডেট সময় :