সংবাদ শিরোনাম ::
হোমনায় ৩০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
কুমিল্লার হোমনায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় মাদক বহনের অভিযোগে সৈয়দ কামরুল হাসান রনি (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
রোববার সকাল ৯টার দিকে হোমনা থানার এসআই আনিস উদ্দিন, এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাদ্দাম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িসহ সৈয়দ কামরুল হাসান রনিকে আটক করা হয়। তিনি কুমিল্লা কোতোয়ালি থানার গোলাবাড়ী মির বাড়ি এলাকার বাসিন্দা এবং সৈয়দ কামাল হোসেন ও সৈয়দ রুনু বেগম দম্পতির ছেলে।

















