ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

অস্ট্রেলিয়ায় জাতীয় শিশু দিবসে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন রচনা প্রতিযোগিতার আয়োজন করে। এতে সেদেশের রাজধানী ক্যানবেরাসহ বিভিন্ন রাজ্যের শিশু-কিশোররা অংশগ্রহণ করে। বাংলাদেশ হাইকমিশনে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও সংগ্রামের পরিণতি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ।

বঙ্গবন্ধু তাঁর সাহস ও দূরদর্শীতার মাধ্যমে সমগ্র জাতিকে সংগঠিত ও স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বেঁচে থাকবে। বাংলাভাষা, সংস্কৃতি ও বাংলাদেশের জনগণের স্বার্থের বিষয়ে বঙ্গবন্ধু কখনও আপোষ করেননি। দেশে-বিদেশে শিশু-কিশোরদের মাঝে দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে।

বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত এবং নিজ নিজ ধর্মমতে মৌন প্রার্থনা করা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। এর আগে হাইকমিশনার আল্লামা সিদ্দীকী জাতীয় পতাকা উত্তোলন করেন। এসব অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অস্ট্রেলিয়া হাইকমিশন এতথ্য জানায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়ায় জাতীয় শিশু দিবসে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

আপডেট সময় :