ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo পাইকগাছা কপিলমুনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ Logo ‘নিজেদের সম্পদ থাকতে আমদানি নয় বড়পুকুরিয়া কয়লা খনিতে’ Logo অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নিজ বাড়ি থেকে ১শ গ্রাম গাঁজাসহ আতিকুল ইসলাম (২৪) নামের এক যুবককেও গ্রেপ্তার হয়। গত রোববার (১০ মে) উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ও নিয়মিত মামলায় গত রোববার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার বিহিগ্রাম বাপিহারপাড়ার আজিজার আলীর ছেলে আতিকুল ইসলামকে নিজ বাড়ী ১শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ট্রাকের চাপায় এনজিও কর্মি নিহত মামলায় ট্রাক চালক নওগাঁর বদলগাছী উপজেলার জগদীসপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবু হাসান মনু, সিআর আদালতের গ্রেপ্তারী পরোয়ানামুলে সান্তাহার যোগীপুকুরের গিয়াস উদ্দিনের মেয়ে রাবেয়া খাতুন এবং জিআর ডাকাতি ও দস্যুতা মামলায় বেজার গ্রামের এরশাদুলের ছেলে আব্দুল আহাদকে গ্রেপ্তার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

আপডেট সময় :