ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইসলামপুরে উন্নয়ন সংলাপে স্থানীয় সমস্যার সমাধানে নানা প্রস্তাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর উপজেলা-এ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে উপজেলা উন্নয়ন সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ বাবু এমপি। তিনি বলেন, আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন এলাকার সকল সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। আপনারা শুধু আমাকে সহযোগিতা করবেন। প্রত্যেক প্রশাসনিক সেক্টরে সাংবাদিকদের সমন্বয়ে কমিটি গঠন করা হলে উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের সহযোগিতা পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন।
উপজেলা প্রকৌশলী তোফায়েল আহম্মেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আবদুল কাইয়ুম গাজী, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন নোমান এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আরও অনেকে।
সভায় বক্তারা ইসলামপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদক ও জুয়া প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন, নদীভাঙন রোধ এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরা হয়। পাশাপাশি এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে উন্নয়ন সংলাপে স্থানীয় সমস্যার সমাধানে নানা প্রস্তাব

আপডেট সময় :