ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ভুল সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি Logo মতিঝিল হকার্স ইউনিয়নের নব-নির্বাচিত কমিটিকে মতিঝিল কম্পিউটার সোসাইটির ফুলেল শুভেচ্ছা Logo ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির Logo ডামুড্যায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত Logo বিসিআরএসআর প্রকল্প ঘুরে দেখলেন প্রকল্প পরিচালক মো. নাজমুল আবেদীন Logo ‘অবৈধ দখল মুক্ত করা হবে বিশ্বনাথের বাসিয়া নদী’ Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে গরু জব্দ Logo ঈশ্বরদীতে কর্মশালা অনুষ্ঠিত Logo গৌরীপুরে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু Logo টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড

ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রমিকদের যাতায়াত ভাড়া বৃদ্ধি নিয়ে অসন্তোষের জেরে পাবনা ঈশ্বরদীর ইপিজেডে গতকাল শনিবার সকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে কয়েক ঘণ্টার জন্য ইপিজেডে প্রবেশ ও বের হওয়ার কার্যক্রম ব্যাহত হয়। এ সময় ফটকের বাইরে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন। শনিবার (৯ মে) সকালে ইপিজেডের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা যায়, সম্প্রতি শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত পরিবহনের ভাড়া বৃদ্ধি করা হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভাড়া পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সকাল থেকেই তারা প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
আন্দোলনের খবর পেয়ে বেপজা কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিক প্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বেপজা কর্তৃপক্ষের আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় শ্রমিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক এবিএম শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের কিছু দাবি এবং ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে সাময়িক অসন্তোষ তৈরি হয়েছিল। আমরা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। তাদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। কর্তৃপক্ষের আশ্বাসের পর শ্রমিকরা প্রধান ফটকের তালা খুলে দেন। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। ঘণ্টাব্যাপী চলা এ আন্দোলনের সময় ইপিজেডের বাইরে কয়েক হাজার শ্রমিক অবস্থান করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় :