ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

কলাপাড়ায় ফেসবুক কমেন্টের জেরে মারধর, যুবকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে মারধরের ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি দৌলতপুর গ্রামের বাসিন্দা মোঃ ইদ্রিস হাওলাদার (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে কয়েকদিন আগে তাকে পাখিমারা এলাকায় অবস্থিত যুবদল অফিসে ডেকে নেওয়া হয়। সেখানে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সেক্রেটারি, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বর্তমান প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
মারধরে গুরুতর আহত অবস্থায় ইদ্রিস হাওলাদারকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা চারদিন চিকিৎসাধীন থাকার পর তিনি ইন্তেকাল করেন।
এ ঘটনায় এলাকাসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে, ঘটনার পর অভিযুক্ত জহিরুল ইসলামকে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলাপাড়ায় ফেসবুক কমেন্টের জেরে মারধর, যুবকের মৃত্যু

আপডেট সময় :