ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

কলাপাড়ায় মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩২ বার পড়া হয়েছে

oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের সরদার সড়ক বাদুরতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের অপরাধে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারানুসারে মো. হাসান সিকদার (৩০), কাওসার হাওলাদার (১৯) ও সৌরভ ভূইয়া (২৭)-কে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।
অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী-এর একটি চৌকস টিম।
সরকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলাপাড়ায় মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড

আপডেট সময় :