ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

কুমিল্লা সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ২৫৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় বারত সীমান্ত থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার দেহে আগাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

ভারত সীমান্ত থেকে বাংলাদেশি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার এলাকার গোমতী নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম কাজী ছবির (৪২)। তিনি উপজেলার গাজীপুর মধ্যপাড়া এলাকার কাজী নজিরের ছেলে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এদিনসকালে সীমান্ত এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবির সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি কাজী ছবির নামের এক ব্যক্তির বলে শনাক্ত করা হয়।

নিহত ব্যক্তির বুকে ও হাতে আঘাতের চিহ্ন দেখা যায়। বিজিবির সহযোগিতায় মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বিজিবির সদস্যদের উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি মাদকাসক্ত ছিলেন। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লা সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

আপডেট সময় :