ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক-৪

ইমাম হোসেন খাঁন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
  • আপডেট সময় : ২৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসীর বাড়িতে শাফিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার হাত পা মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ ৪ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, চরপার্বতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে করিম(৩৮), সিরাজের ছেলে তানজিদ (২২), জয়নালের ছেলে মাসুম (২৬), হেদায়েতুল্লাহর ছেলে সাইফুল (৩২) ।
ভুক্তভোগী পরিবার জানায়, গত শুক্রবার গভীর রাতে সৌদি প্রবাসী সুমনের নতুন বাড়ির ঘরের টিন কেটে ঘরে ডুকে ৮-১০ জন ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। একপর্যায়ে ডাকাত দল ঘরে একা থাকা বৃদ্ধা শাফিয়া খাতুনের মোবাইল ফোন বন্ধ করে হাত পা মুখ ও চোখ বেঁধে ঘরে আলমারিতে থাকা নগদ ২ লাখ টাকা ও ৫-৬ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।এসময় শাফিয়া খাতুন অচেতন হয়ে পড়লে মৃত ভেবে রেখে চলে যায় ডাকাতদল। সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বসুরহাট হাসপাতালে ভর্তি করে।
সৌদি প্রবাসী সুমনের স্ত্রী বিবি আয়েশা জানান, ডাকাতি করার পূর্বে ডাকাতদল বাড়ীর অন্য ঘরগুলোর লোকজন যেনো বের হতে না পারে সেজন্য ঘরগুলোতে বাহির থেকে তালা মেরে রেখেছিল।
কোম্পানীগঞ্জ থানার (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান,  ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী বৃদ্ধা গলার আওয়াজ শুনে যাদের সন্দেহ করেছে তাদের ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক-৪

আপডেট সময় :