ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা
- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
নগরকান্দা উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নগরকান্দা উপজেলা।
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে নগরকান্দার খেলোয়াড়রা শিরোপা নিজেদের করে নেয়। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ শামসুল হুদা (হুদু) এবং নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ ইউনুস আলী।
বক্তারা বলেন, ইউএনও’র আন্তরিকতা ও সহযোগিতার কারণে উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। বিজয়ী দলের সদস্যরা এ অর্জনকে নগরকান্দাবাসীর সম্মিলিত সাফল্য বলে উল্লেখ













