গাইবান্ধায় আলোচনা সভা ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ১৫২ বার পড়া হয়েছে
গাইবান্ধা আদর্শ শিক্ষালয় আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সন্ধ্যায় গাইবান্ধার খানকাহ শরীফ রোডের বাস টার্মিনাল সংলগ্ন আদর্শ শিক্ষালয়ের শ্রেনীকক্ষে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক খলিলুর রহমান, শিক্ষালয়টির পরিচালক ও ব্যাংকার মুহাম্মদ খায়রুল আমিন, শিক্ষালটির সভাপতি ও চিকিৎসক মোঃ আব্দুর রহিম সরকার সহ অনেকে।
এসময় বক্তারা বলেন,পবিত্র রমজান মাস মানেই কুরআন নাযিলের মাস যা মানবজাতির জন্য হেদায়েতের একটা বিশেষ সময়। এই মাসেই আমল দ্বারা নিজের আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের দুনিয়ার এবং আখিরাতের উত্তম পথ খুজে নিতে হবে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ ও জাতির কল্যানে মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত টি পরিচালনা করেন বাস টার্মিনাল জামে মসজিদের খতিব মোঃ আনওয়ার হোসেন।















