গাইবান্ধায় জেলা উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১৭৩ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, সহকারী কমিশনার(এনডিসি) সাব্বির আহম্মেদ, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, ইদ্রিসউজ্জামান মোনা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খাদেমুল ইসলাম, রুপালী ব্যাংকের ব্যবস্থাপক রকিবুল হাসান, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রিফাত আল মামুন, সরকারি মহিলা কলেজের প্রভাষক আমজাদুল ইসলাম, বিসিকের এজিএম আব্দুল্লাহ আল ফেরদৌস, জেলা নাসিবের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন সহ অন্যরা।
আলোচনা সভায় জেলার সম্ভবনাময় বিনিয়োগ ও সেবা খাত চিহ্নিতকরন, উদ্যোক্তা উন্নয়নে বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা ও উত্তরণের উপায় বের করার উপর গুরুত্ব দেয়া হয়।















