ঘাটাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও গাছের চারা বিতরণ
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ-২ মৌসুমে রোপা আমন, গাছের চারা, মরিচ এবং শাক-সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার বীজ বিতরণের করা হয়েছে।
গত বৃহস্পতিবার ২ জুলাই সকাল ১১টায় ঘাটাইল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে খরিফ-২ মৌসুমে রোপা আমন,গাছের চারা,মরিচ এবং শাক-সবজি বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মমতাজ বেগম,কৃষি সম্প্রসারণ অফিসার মো:মনোয়ার হোসেন ও কৃষি সম্প্রসারণ অফিসার সুষ্মি সাহা, বিআরডিবির চেয়ারম্যান হারুন অররশিদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেনসহ আরো অনেকই।
প্রণোদনা কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ৪ হাজর ৬৪৪ জন উপকারভোগী কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
সার-বীজ সহায়তা হিসাবে পাবেন ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি ও ধানের বীজ ৫ কেজি করে পাবেন।















