ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঘাটাইলে বনের ভেতরে অবৈধ ৩টি করাত কল উচ্ছেদ

‎ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে স্থাপন করা তিনটি অবৈধ করাত কল উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বনভূমির নির্ধারিত সীমানার মধ্যে করাত কল স্থাপনে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও একটি অসাধু চক্র দীর্ঘ দিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে কাঠ চেরাই কার্যক্রম চালিয়ে আসছিল।
‎‎গতকাল শনিবার উপজেলার নলমা, মাস্টার বাড়ি মোড় ও শালিয়াবহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন, ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমাদুল হাসান ‎ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।‎
‎তিনি বলেন, করাত কল (লাইসেন্স) বিধিমালা-২০১২ লঙ্ঘন করে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে এসব করাত কল স্থাপন করা হয়েছিল। অভিযানে তিনটি করাত কলই সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়। বনভূমি রক্ষা ও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘাটাইলে বনের ভেতরে অবৈধ ৩টি করাত কল উচ্ছেদ

আপডেট সময় :