সংবাদ শিরোনাম ::
ঘাটাইলে রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক অব্যাহত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
- আপডেট সময় : ১৮৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১লা জানুয়ারী থেকে কাগজ পত্র বিহীন মোটরসাইকেল এ অভিযান পরিচালনা করা হয়।
১লা জানুয়ারি থেকে ঘাটাইল পৌর এলাকা কলেজ মোড় চত্বর,থানা মোড়,ধলাপাড়া ইউনিয়নের হরগোপিনপুর,দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি, অভিযান পরিচালনা করা হয়।
চলতি মাস থেকে ফিটনেসবিহীন,রেজিষ্ট্রেশন, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স বিহীন ১০৫টি মোটর সাইকেল আটক করা হয়েছে। শতাধিক মামলা রুজু করা হয়েছে।
কাগজপত্র বিহীন মোটর সাইকেল আটক অভিযান বিষয়ে ঘাটাইল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) প্রভাষ কুমার বসু জানান আমাদের উপর থেকে নির্দেশনা অনুযায়ী কাজ করছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ অভিযান চলমান থাকবে।
























