ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

বগুড়ায় কাঁচা খেজুরের রস পান করায় শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলায় কাঁচা খেজুরের রস পান করার পর অসুস্থ হয়ে মাহিন বাবু (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে। শীতকালে জনপ্রিয় এই পানীয়টি থেকে প্রাণঘাতী নিপাহ ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় ঘটনাটি এলাকাজুড়ে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।
নিহত মাহিন বাবু শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের আপেল মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে। সে স্থানীয় তালীমুস সুন্নাহ মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে নিজ বাড়িতে কাঁচা খেজুরের রস পান করার পর হঠাৎ করে মাহিন বাবু অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে দুইবার বমি করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরও শিশুটির অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে এনায়েতপুর এলাকায় পৌঁছালে রাত আনুমানিক ১০টার দিকে মাহিন বাবু মারা যায়।
সোমবার সকাল ১০টায় নিহত শিশুর বাবা মাহমুদ ফুয়াদ হোসেন তার সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে সোমবার বেলা ১১টার দিকে নিজ গ্রামে জানাজা শেষে মাহিন বাবুকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কাঁচা খেজুরের রস পান নিয়ে নতুন করে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। যদিও প্রাথমিকভাবে শিশুটির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে কাঁচা রস পান করার পর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয়দের পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্ভাব্য নিপাহ ভাইরাস সংক্রমণের আশঙ্কা প্রকাশ করছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শীত মৌসুমে কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, বাদুড়ের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়াতে পারে, যা মানুষের জন্য অত্যন্ত মারাত্মক ও প্রাণঘাতী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ায় কাঁচা খেজুরের রস পান করায় শিশুর মৃত্যু

আপডেট সময় :