নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় তরুণকে কুপিয়ে হত্যা, দুজন আটক
- আপডেট সময় : ৩০৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনোয়ার হোসেন সাব্বির (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ধানশালিক ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামের পান বেপারী বাড়িতে এ হত্যাকাÐের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শামীম নামে এক ব্যক্তি তার ভাবির খেতের লাউ ও মরিচ গাছ নষ্ট করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। বুধবার সন্ধ্যায় ওই ঘটনার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে শামীম হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে সাব্বিরের মাথায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তরের পথে রাত ২টার দিকে সাব্বিরের মৃত্যু হয়।
নিহত সাব্বির চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের বাসিন্দা মো. লিটনের ছেলে। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত শামীম (৩০) ও তার স্ত্রী ফারহানা আক্তারকে (২৩) আটক করেছে।
ওসি শাহীন মিয়া বলেন, “পারিবারিক কলহ থেকে সংঘর্ষে সাব্বির গুরুতর আহত হয় এবং পরে মারা যায়। এ ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।”
























