ঘাটাইলে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ২২৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে গাঁজাসহ লাল মিয়া (৫০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
ধৃত লাল মিয়া উপজেলার ফটিয়ামাড়ি গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। অভিযানের সময় তাকে হাতেনাতে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর আমির হামজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঘাটাইল উপজেলার ফটিয়ামাড়ি গ্রামের লাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে তল্লাশি করে ৬ কেজি গাঁজাসহ লাল মিয়া নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।














