চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ শুরু
- আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু মিছিল রোধের অংশ হিসেবে ১০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রসস্থকরণ প্রকল্পের কাজ দ্রুত শুরু করেছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপদ বিভাগ।
গত বৃহস্পতিবার ( ৭ মে) সকাল ১১ টার দিকে চুনতি গ্রীণ ভিউ নার্সারী স্থানে ২য় প্যাকেজের কাজ উদ্বোধন করা হয় । রাজঘাটা ব্রিজ থেকে চুনতি গ্রীণ ভিউ নার্সারী পর্যন্ত ৭ কিলোমিটার পর্যন্ত ৩৪ কোটি টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ চলছে।
তিন ধাপে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রসস্থকরণ কাজ চলছে। প্রথম ধাপে সাতকানিয়া রাস্তামাথা থেকে রাজঘাটা ব্রিজ পর্যন্ত ৮ কিলোমিটার ৪০০ মিটার কাজ করছে এমএ কনস্ট্রাকশন, দ্বিতীয় ধাপে রাজঘাটা ব্রিজ থেকে চুনতি গ্রীণ ভিউ নার্সারী পর্ষন্ত ৭ কিলোমিটার ও তৃতীয় ধাপে চুনতি গ্রীণ ভিউ নার্সারী থেকে জাঙ্গালিয়া পর্যন্ত ৬ কিলোমিটার প্রসস্থকরণের কাজ করছে এমএইচ কনস্ট্রাকশন।
উল্লেখ্য দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ সাতকানিয়া ও লোহাগাড়ায় মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে। মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় জনতা ও বিভিন্ন সংগঠন ৬ লেনে উন্নীত করার দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
মহাসড়কের উভয় পাশে ৬ ফুট করে মোট বার ফুট প্রসস্থকরণে কিছুটা স্বস্তি পেলেও ৪ লেন বা ৬ লেনের বিকল্প নেয় বলে মন্তব্য করছে সাধারণ মানুষ।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, আমরা দ্রুত কাজ গুলো সঠিক নিয়ম মেনে সম্পন্ন করে জনভোগান্তি লাগব করার প্রত্যয়ে নিয়ে কাজ করে যাচ্ছি। আশা করছি আপনারা একটা ভালো অগ্রগতি দেখতে পাবেন।














