ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

পাথরঘাটায় বিদ্যুতের ভেলকিবাজি

চাহিদার তুলনায় বরাদ্দ কম, দিশেহারা গ্রাহক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎ যেন এক প্রকার ভেলকিবাজিতে পরিণত হয়েছে। কখন আসবে, কখন যাবে তার কোনো নির্দিষ্টতা নেই। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় প্রতিদিনই দীর্ঘ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
স্থানীয় পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে তার চেয়ে অনেক কম। ফলে বাধ্য হয়ে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং দিতে হচ্ছে। অনেক এলাকায় এক থেকে দেড় ঘণ্টা পরপর বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, দিনে কয়েকবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও স্বাস্থ্যসেবায় পড়ছে মারাত্মক প্রভাব। বিশেষ করে গরমের সময় বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ না থাকায় বরফ উৎপাদন ও খাদ্য সংরক্ষণে সমস্যা হচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছেন মাছ ব্যবসায়ীসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পাথরঘাটার বিদ্যুৎ সরবরাহ মূলত দূরবর্তী গ্রিড লাইনের ওপর নির্ভরশীল। দীর্ঘ লাইনে যেকোনো ত্রুটি দেখা দিলেই পুরো এলাকায় সরবরাহ ব্যাহত হয়। এছাড়া জাতীয় পর্যায়েও জ্বালানি সংকটের কারণে উৎপাদন কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
এদিকে, দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে নতুন গ্রিড সংযোগ ও অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ভোগান্তি কমার সম্ভাবনা কম বলেই মনে করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাথরঘাটায় বিদ্যুতের ভেলকিবাজি

চাহিদার তুলনায় বরাদ্দ কম, দিশেহারা গ্রাহক

আপডেট সময় :