ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

জয়পুরহাটে ভুট্টার বাম্পার ফলন

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে এ বছর ভুট্টা চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় স্থানীয় কৃষকের আশা ভুট্টায় এবার বাম্পার ফলন হবে। চাহিদা বেড়ে যাওয়ায় দিন দিন এর চাষ বাড়ছে। অন্য ফসলের তুলনায় খরচ কম ও লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে বেশি আগ্রহী হচ্ছে কৃষকরা।
স্থানীয় কৃষি বিভাগের তথ্য মতে ২০২৫-২০২৬ রবি মৌসুমে ৮৯৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ বছর প্রায় ৯০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১০ হাজার টন। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।
জয়পুরহাটের মাটি ভুট্টা চাষের জন্য বেশ উপযোগী। বিশেষ করে সদর, পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলায় ভুট্টার চাষ বেশি হয়। পোল্ট্রি শিল্পের মূল উপাদান ভুট্টা চাষে খরচের তুলনায় লাভ বেশি। তাই কৃষকদের ভুট্টা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বিএডিসির পক্ষ থেকে কৃষক পর্যায়ে উন্নতমানের ভুট্টার বীজ সরবরাহ করা হয়েছে।
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সাদিকুল ইসলাম বলেন-মুরগি ও গোখাদ্য তৈরির জন্য জেলার ফিডমিল গুলোকে বাইরে থেকে ভুট্টা আমদানি করতে হয়। আমদানি রোধে ভুট্টার আবাদ বাড়াতে এবার বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ভুট্টার উন্নত জাত সরবরাহ, উদ্বুদ্ধকরণ ও পরামর্শ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ভুট্টা চাষের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ভুট্টা চাষিদের ২ কেজি বীজ, ১০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। জেলায় এবার ১ হাজার চাষিকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১৪ লাখ ৩৮ হাজার টাকার সার, বীজ ও পরিবহন খরচ দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে ভুট্টার বাম্পার ফলন

আপডেট সময় :