ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

জাতিসংঘে মার্কিন দূত হচ্ছেন ইসরায়েলের বন্ধু স্টেফানিক

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৪৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত পদে নিয়োগ দেওয়ার জন্য এলিস স্টেফানিককে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ‘চিফ অব স্টাফ’ পদে সুসি ওয়াইলসকে নিয়োগ দেওয়ার পর দ্বিতীয় নিয়োগেও একজন নারীকে বেছে নিলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এলিস স্টেফিনিককে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘আমার পরবর্তী প্রশাসনে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এলিস একজন অবিশ্বাস্যভাবে শক্তিশালী, অনমনীয় এবং চৌকস আমেরিকান। তিনি প্রথমসারির যোদ্ধা।

৪০ বছর বয়সী রিপাবলিকান এলিস স্টেফানিক ‘ইসরায়েলের বন্ধু’ হিসেবে পরিচিত। তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে সদস্য। রিপাবলিকানরা মনে করছেন, স্টেফানিককে জাতিসংঘের জন্য বেছে নিয়ে ট্রাম্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএএন বলছে, নিজ দেশে স্টেফানিক ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত। ২০১৯ সালে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের সময় তিনি ট্রাম্পের পক্ষে লড়াকু ভূমিকা রেখেছিলেন। তখন ট্রাম্প তাঁকে ‘রিপাবলিকান স্টার’ বলে অভিহিত করেছিলেন। এ ছাড়া ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হওয়ার পর তিনি বাইডেনের জয়কে প্রত্যাখ্যান করেছিলেন এবং ট্রাম্পের মিথ্যা দাবিগুলো প্রচার করেছিলেন।

সোমবার (১১ নভেম্বর) স্টেফানিককে নিয়োগের পাশাপাশি আমেরিকার সীমান্ত নিরাপত্তা বিভাগের প্রধান হিসবে টম হোমাননেকে নিয়োগের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফরে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসও ট্রাম্পের জয় মেনে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতিসংঘে মার্কিন দূত হচ্ছেন ইসরায়েলের বন্ধু স্টেফানিক

আপডেট সময় :