ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
- আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে আদালত চত্বর বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে দিবসটি উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে আদালতের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা।
জেলা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এমরান হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম নবী, অতিরিক্ত জেলা জজ হেলাল উদ্দিন, গৌতম কুমার ঘোষ, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক শফিউল আলম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা। সরকারি আইনগত সহায়তা মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তারা অসহায় ও দরিদ্র মানুষকে এ সেবা নিতে সচেতন হওয়ার আহ্বান জানান।













