টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ
- আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার ৪ নম্বর পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটগাতী মধ্যপাড়ায় এ ত্রাণ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস এবং ইউপি সদস্য মোহাম্মদ জিয়াউল করিম শেখ নজরুল।
প্রতিটি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, লবণ ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।











