ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য Logo কুড়িগ্রামে ১০ ফুটের অজগর উদ্ধার, এলাকায় চাঞ্চল্য Logo তালায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি শিক্ষক কারাগারে Logo ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অপহরণ-ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo নবীনগরে আইনশৃঙ্খলা সভা, নির্বিঘ্ন সেবা নিশ্চিতের তাগিদ Logo পাবনায় ডিবি পরিচয়ে ছিনতাই: মূল হোতা গ্রেপ্তার, ৯০ হাজার টাকা উদ্ধার Logo সালথায় বিশেষ অভিযানে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস Logo লালপুরে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ গেল একজনের Logo তারাকান্দায় পরিচ্ছন্নতা অভিযান, শব্দদূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি Logo টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

তালায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি শিক্ষক কারাগারে

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার তালা উপজেলার এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার ২ নম্বর আসামি নাসির উদ্দীন নামে এক শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, বুধবার মামলার শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। নাসির উদ্দীন তালা উপজেলার আটারই গ্রামের রহিম মোড়লের ছেলে। তিনি তালা শহীদ কামেল মডেল হাই স্কুলে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, তালা উপজেলার মহান্দি এলাকায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর পরিবার মামলা করে। ওই মামলায় নাসির উদ্দীন ২ নম্বর আসামি।
স্থানীয়দের দাবি, এর আগেও নাসির উদ্দীনের বিরুদ্ধে নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। তিনি আগে খলিলনগর বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সেখানে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলেও স্থানীয়রা দাবি করেন।
এ ঘটনায় স্থানীয়রা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তালায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি শিক্ষক কারাগারে

আপডেট সময় :