ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

টেকনাফে নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম. দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে ০২টি G3 রাইফেল, ০১টি MA-1 রাইফেল, ০৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, টেকনাফসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে নৌবাহিনী ভবিষ্যতেও দৃঢ় অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা জব্দ

আপডেট সময় :