ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ঠাকুরগাঁও-৩ আসনে জামানত হারালেন ৫ বারের এমপি হাফিজ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে জামানত হারালেন ৫ বারের নির্বাচিত এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে তার। এ আসনে এবার মোট ৩ লাখ ৬৪ হাজার ১২৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৬২ হাজার ৬৬৮টি। সে হিসেবে জামানত ফেতর পেতে তাকে পেতে হবে ৩২ হাজার ৮৩৩ ভোট। কিন্তু হাফিজউদ্দী আহমেদ পেয়েছেন ২৭ হাজার ১৩৩ ভোট।
হাফিজউদ্দীন আহমেদ ১৯৮৮, ২০০১, ২০০৮, ২০২৩ (উপ-নির্বাচন) ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন।
এবারের নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ৭৯৭ (পোস্টাল ভোট সহ) পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক এমপি বিএনপির প্রার্থী জাহিদুর রহমান। তার নিকটতম প্রতিদন্ডী জামায়াতের প্রার্থী মিজানুর রহমান মাষ্টার পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। তার জামানত রক্ষা হলেও খুব কম সংখ্যক ভোট পাওয়ায় এ আসনের আরো ৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তারা হলেন, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রভাত সমির শাহাজাহান আলম, বাংলাদেশ মাইনোরিটি পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী তরুণদের বিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন আশা মনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও-৩ আসনে জামানত হারালেন ৫ বারের এমপি হাফিজ

আপডেট সময় :