ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

ডামুড্যায় জেলেদের মাঝে বাছুর বিতরণ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের ডামুড্যায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার ডামুড্যা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এই বাছুর বিতরণ করা হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক,সংরক্ষিত সংসদ সদস্য শওকত আরা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, মৎস্য কর্মকর্তা আবুল কাশেম,
অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল শামছুল আরফিন,ডামুড্যা থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম,
উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জিল্লুর রহমান মধু, রেজাউল করিম শ্যামল বেপারী ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বয়স্কদের বয়স্ক ভাতা, শিক্ষা বৃত্তি, বিতরণ করে যাচ্ছেন। এছাড়া অসহায়দের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী জেলেদের চাল, গরু-ছাগল দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডামুড্যায় জেলেদের মাঝে বাছুর বিতরণ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপডেট সময় :