ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

তারাকান্দায় অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম. নাজমুস ছালেহীনের নেতৃত্বে কাস্টমার সেজে অভিযান, অতিরিক্ত দামে এলপিজি বিক্রিতে ১২ হাজার টাকা জরিমানা।
জানা গেছে, ময়মনসিংহ তারাকান্দা উপজেলা কোধালধর বাজারে অভিযান পরিচালনা করা হয় গতকাল বুধবার।
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তারাকান্দায় তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বাজারদর যাচাই করতে আজ তারাকান্দা উপজেলার তারাকান্দা বাজার ও কোধালধর বাজারে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীনের নেতৃত্বে মোবাইল কোর্টের একটি টিম কাস্টমার সেজে বিভিন্ন দোকানে সিলিন্ডারের মূল্য যাচাই করেন।
এ সময় দেখা যায়, সরকার নির্ধারিত ১,৩৪১ টাকা মূল্যের ১২ কেজি এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি দোকানের বিরুদ্ধে পৃথক ৩টি মামলায় মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দায় অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা

আপডেট সময় :