ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল শনিবার উপজেলঅ পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশালের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান লিটন। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নাল আবেদীন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইিসিটি) লুৎফুন নাহার, ময়মনসিংহ জেলা ডিজিএফআই এর অতিরিক্ত পরিচালক মোঃ জুলফিকার আহমেদ, ময়মনসিংহ জেলা এনএসআই এর যুগ্ন পরিচালক ড.সুলতানা কানিজ আয়শা, ময়মনসিংহ জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, সহকারি পুলিশ সুপার (ত্রিশাল -ফুলবাড়ীয়া সার্কেল) হাসান
ইস্রাফীল , ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ময়মনসিংহ মহানগর জামাতের আমীর আসাদুজ্জামান সোহেল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃধা, ত্রিশাল উপজেলা জামাতের আমীর আ ন ম আব্দুল্লাহ হিল বাকী, ত্রিশাল পৌর জামাতের সেক্রেটারি এনামুল হক, ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব প্রমুখ।



















