ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় গুলিতে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী নিহত

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ৪৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রবাসী ব্যবসায়ী আবু নাছের শামীম (৫০) নিহত হয়েছেন।
গত মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জোহানেসবার্গের বারা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। নিহত শামীম কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাদামতলী এলাকার বাসিন্দা ও মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ২০০৭ সালে তিনি প্রথম দক্ষিণ আফ্রিকায় যান এবং সেখানে ব্যবসা শুরু করেন। সম্প্রতি একটি দোকান বিক্রি নিয়ে তার সঙ্গে এক ব্যবসায়িক অংশীদারের বিরোধ চলছিল। নিরাপত্তার জন্য তিনি দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন ও নিরাপত্তাকর্মী নিয়োগ করেছিলেন।
ঘটনার দিন দোকানের সামনে অবস্থানকালে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ আফ্রিকায় গুলিতে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী নিহত

আপডেট সময় :