ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

দেওয়াল ধসে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদীতে দেওয়াল ধসে আরাবি (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সকালে ঢাকার শাহবাগ পিজি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত শনিবার সন্ধ্যায় দেওয়াল ধসে আহত অবস্থায় তাকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আরাবি কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনার মিয়ার ছেলে। সে স্থানীয় নুরুল কোরআন হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।
বিষয়টি পরিবারের বরাতে নিশ্চিত করেছেন নিহতের চাচা মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান মনির।
তিনি বলেন, ‘ভাতিজা আরাবি একই এলাকার. অন্য একটি বাসার আমগাছ থেকে বন্ধুর সাথে আম পাড়ার জন্য নিচে দাঁড়িয়ে ছিল। এ সময় এক বন্ধু দেওয়ালে ওঠার সময় পুরাতন নড়বড়ে দেওয়ালের একটি অংশ ভেঙে আবিরের উপড়ে পড়ে যায়। এতে আবির গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেওয়াল ধসে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় :