ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুরে উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ( ৬ মে) দুপুরে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। তারা সবাই মাঠে ধান কাটার কাজ করছিলেন।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দিলিপ চন্দ্র বর্মন মাঠে কাজ করছিল। এসময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে।
অন্যদিকে নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুইজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একজন হাজিনগর ইউনিয়নে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ‎
‎অপরদিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান কেটে ঘরে নেওয়ার কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে অনুকূল চন্দ্র মাহন্ত নামে এক ব্যক্তি মারা যান। তবে তার পুরো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

আপডেট সময় :