ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নতুন কুড়ি স্পোর্টসের প্রচারণায় জেলা প্রশাসকের মতবিনিময়

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারণা বৃদ্ধি, অবহিতকরণ এবং সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার।
তিনি বলেন, দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামী ২ মে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানরা শিক্ষার্থীদের উৎসাহিত করবেন এবং নিবন্ধনে সহায়তা করবেন।
জেলা প্রশাসক বলেন, শিশু-কিশোরদের মেধা ও খেলাধুলার দক্ষতা বিকাশে নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কার্যক্রমকে সফল করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচার-প্রচারণার মাধ্যমে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত আয়োজন ও প্রতিযোগিতার পাশাপাশি অভিভাবকদের সচেতন করাও জরুরি। এ ক্ষেত্রে সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরে জনগণকে উদ্বুদ্ধ করতে বড় ভূমিকা রাখতে পারেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তারা নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রমের লক্ষ্য, পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, খেলোয়াড় বাছাই, প্রশিক্ষণ এবং অংশগ্রহণকারীদের নিবন্ধন প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সাংবাদিকরা কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এবং জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নায়ন ও মানব সম্পদ ব্যবস্তাপনা) জুয়েল আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা)মিল্লাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা, ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিনিধি এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন কুড়ি স্পোর্টসের প্রচারণায় জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট সময় :