নবীনগরের বাজার নিয়ন্ত্রণে রক্তক্ষয়ী সংঘর্ষ, পাল্টা পাল্টি মামলা
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাঙ্গরা বাজার নিয়ে গতকাল (২২/৪/২৬) সৃষ্ট সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি মামলা হয়েছে। বাঙ্গরা বাজারের আধিপত্য বিস্তার নিয়ে কাউছার আলম ও বর্তমান চেয়ারম্যান রবিউল আওয়াল রবি’র মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। তার জের ধরে লিজকৃত ভূমিতে একটি দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় দুই পক্ষেই পাল্টা পাল্টি মামলা করেছে। আজ (২২/৪/২৬) সকালে নবীনগর থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম মামলা দুইটির বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। তবে এক পক্ষের তিনজন গ্রেপ্তার হলেও অপর পক্ষের কেউই গ্রেপ্তার হয়নি।
গতকাল (২২/৪/২৬) সকালে হামলার শিকার অবরুদ্ধ জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি’র স্ত্রী সালমা বেগম বাদী হয়ে- বাঙ্গরা বাজার কমিটির সভাপতি শামীম মিয়াকে প্রধান করে কাউছার আলমসহ ১১জনের বিরুদ্ধে নবীনগর থানায় একটি মামলা করেন।অপরদিকে কাউছার আলম গ্রুপের বাজার কমিটির সভাপতি শামিম বাদী হয়ে শফিকুল ইসলামকে প্রধান করে চেয়ারম্যান রবিউল আওয়াল রবিসহ ১০ জনের বিরুদ্ধে ঘটনার দিন সন্ধ্যায় নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার বাঙ্গরা বাজারে সরকারি খালি জাগায় একটি দোকানঘর নির্মাণ করতে যান চেয়ারম্যান রবিউল আওয়াল এর ভাই শফিকুল ইসলাম ও তার লোকজন। ঘর নির্মাণের খবর পেয়ে কাউছার আলম গ্রুপের বাজার কমিটির সভাপতি শামিম তার লোকজন নিয়ে বাধা প্রদান করে। তর্ক বির্তকের এক পর্যায় উত্তেজিত শামীম গ্রুপের লোকজন সংঘর্ষের জড়িয়ে পারে। তাঁরা চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও তার ভাইদের মারধর করে একটি স্থানে অবরুদ্ধ করে রাখে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে পুলিশ কৌশলে অবরুদ্ধ চেয়ারম্যান ও তার ভাইকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে থানায় নিয়ে আসে। পরে সন্ধ্যায় শামিম মামলা করলে ওই মামলায় ওসি তাদের গ্রেফতার দেখান।

















