নরসিংদীতে প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ১৬৬ বার পড়া হয়েছে
নরসিংদীর বিভিন্ন বয়সী দেড়শত প্রতিবন্ধি ব্যক্তির পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। গতকাল সোমবার ২ মার্চ দুপুরে নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার দেড়শত প্রতিবন্ধি ব্যক্তি ও পরিবারের মাঝে বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল তেল, সেমাই, দুধ, চিনি, পোলাও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় ৯ প্রকারের খাদ্য সামগ্রী। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন ডা: সৈয়দ মো: আমিরুল হক, জেলা ড্যাবের সহ সভাপতি ডা. এ.কিউ.এম. মোবিন, সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মোহাম্মদ আবু কাউসার সুমন, চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির গণবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এবং নরসিংদী জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।















