ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নরসিংদীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে শুরু হয়েছে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম। গতকাল সোমবার (২০ এপ্রিল) সকালে নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে কেক কেটে এই কার্যক্রমের উদ্বোধন করনে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
আগামী ১০ মে পর্যন্ত জেলার ১৭ শত ৩৬টি কেন্দ্রে ৩ লক্ষ ১০ হাজারের বেশি শিশুকে দেয়া হবে এই টিকা। বিগত ২৮দিনের কোন টিকা গ্রহণ করেনি এমন ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকা গ্রহনের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবিরের সভাপতিত্বে টিকা দান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জাফরিন তৃষাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় :