সংবাদ শিরোনাম ::
নাটোরে মহান মে দিবস পালন উপলক্ষে র্যালি ও শ্রমিক সমাবেশ
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
নাটোরে যথাযোগ্য মর্যাদায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।এবারের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত এই প্রতিপাদ্য সামনে রেখে।
গতকাল জেলা শ্রমিক দল এর সভাপতি আবু রায়হান ভুলু এর সভাপতিত্বে জাতীয়বাদী শ্রমিক দল, নাটোর জেলা শাখার ও নাটোর জেলা প্রশাসন আয়োজনে, আলাইপুর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে ও জেলা প্রশাসকের কার্যাল সামনে থেকে পৃথক পৃথক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেন করে পৃথক পৃথক আলোচনা সভা করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি নাটোর -২ জাতীয় সংসদ মাননীয় হুইপ এ্যাড, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান অতিথি বক্তব্যে বলেন , আজকে এই শ্রমিকের এই রক্তই আগামি দিনের বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে বলে বিশ্বাস করি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ৩১ দফা উনি নির্বাচনের আগে প্রণয়ন করেছিলেন এই ৩১ দফার ভিতর বাংলাদেশের শ্রমিকের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রদক্ষেপ উনি গ্রহন করেছেন। তিনি মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন । এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও প্রশাসক জেলা পরিষদ নাটোর রহিম নেওয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নাটোর জেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা শ্রমিক দলের উপদেষ্টা হাসিবুল ইসলাম হেলাল, শ্রমিক সমাবেশে সার্বিক পরিচালনায় ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল সমাবেশে বক্তব্য রাখেন নাটোর পৌরসভা সাবেক মেয়র ইমদাদুল হক আল মামুন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, তেবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার রহমান জেলা বিএনপি যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, , ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন, নাসিম,জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, , জেলা শ্রমিক দলের নেতা আব্দুল মজিদ সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






